1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮.১৬ পিএম
  • ৬২ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬১ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১৪১ জন। তাদের নিয়ে এ বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত ১ লাখ ২৯ জনে দাঁড়াল।

শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও ঢাকা বিভাগে মোট ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩৫ জন করে ৭০ জন এবং সিটি করপোরেশনের বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে ডেঙ্গুতে চলতি বছর মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com