1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

রূপালী ব্যাংকে ডাকাতিতে একজনকে ৩ দিনের রিমান্ড

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ৭৭ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রূপালী ব্যাংকের চুলকুটিয়া জিনজিরা শাখার ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবকে তিন দিনের জন্য রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই আদেশ দেন। এদিন অপর দুই কিশোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দুজনেরই বয়স ১৬ বছর। 

ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হিরন কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে। এরপর গ্রেপ্তার লিয়ন মোল্লা ওরফে নিরবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড এবং দুই কিশোর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন। 

গ্রেপ্তার লিয়নের বাবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাংকটিতে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রাখে এই আসামিরা। জানতে পেরে স্থানীয়রা তাদের ভবনেই আটকে ফেলে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তাদের আটকসহ জিম্মিদের উদ্ধার করে। 

এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com