শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ Time View

প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ২২ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগণ সোয়েটার। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৮ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা, সাইহাম কটনের ৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ লাখ ৭ লাখ ৭০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি ৩ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS