1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১.৪৩ এএম
  • ৮৫ Time View

বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র এবং নির্বাচনের বিষয়ে মতবিনিময় হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কীভাবে দেখতে চায়—সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি—অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে। বিচার যেন নিরপেক্ষ হয় এবং ন্যায়বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়—সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

জাতিসংঘের প্রতিনিধিদলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের ট্রানজিশনাল জাস্টিস অ্যাডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিস বিল্ডিংয়ের ডেপুটি চিফ মারকাস লেনজেনসহ পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com