1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪.১২ পিএম
  • ৭৫ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার কমিশনের কর্ম দিবসের প্রথম দিনেই আওয়ামী সরকারের আমলে সাবেক ৫ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

দুদকের নতুন কমিশনের প্রথম দিনেই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন-আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম- ফেনী-১। নূর নবী চৌধুরী শাওন, ভোলা-৩,  আবু জাহির হবিগঞ্জ-৩। এইচ এম ইব্রাহিম, নোয়াখালী -১, এবং ৫। নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২। একই সাথে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com