মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ Time View

মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও রুহের মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মওলানা ভাসানীর কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক আপসহীন যোদ্ধা।’

মির্জা ফখরুল বলেন, আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তূর্যবাদক মওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই ভবিষ্যতে গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদী ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হব।

বিএনপির মহাসচিব আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও জনঅধিকার পুনঃপ্রতিষ্ঠার কাঙ্খিত লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS