1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.৩০ পিএম
  • ৭৪ Time View

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯৭ হাজার ৬০৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টা মৃত চারজনের মধ্যে তিন ব্যক্তি  ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন চট্টগ্রাম বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫১৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৫ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com