শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

দর বৃদ্ধির শীর্ষে এইচ.আর টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ Time View

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৬.৬২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৪.২৬ শতাংশ।

আর ১ টাকা ১০ পয়সা বা ৩.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৩.৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৫৬ শতাংশ, পিপুলস ইন্সুরেন্সের ১.৯৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৬৫ শতাংশ, আমান কটনের ১.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS