1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২.৫৪ পিএম
  • ৮২ Time View

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আজ কোম্পানিটির ১১ কোটি ৭২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্মিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার।

৮ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ড্রাগণ সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সাইহাম কটন, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, ইনট্রাকো রিফুয়েলিং এবং লাভেলো আইসক্রিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com