1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৭ পিএম
  • ৮৮ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৫ টি কোম্পানির মধ্যে ১৪৭টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। আর ১৫ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৪ দশমিক ৪২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৪ দশমিক ২৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৪১ শতাংশ, মুন্নু সিরামিকের ৩ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৩৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ার দর ৩ দশমিক ২৫ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com