সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৫ কোম্পানির মধ্যে ১৮৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সায়হাম টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। আর ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাইন্ট ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩২ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৬ দশমিক ৭১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৮ শতাংশ, আইসিবি এমপ্লেয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ৫ দশমিক ৬৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৫ দশমিক ৬৬ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৯ শতাংশ এবং ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply