1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ : আমান উল্লাহ আমান

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯.২১ পিএম
  • ৮৫ Time View

তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি জনগণের কল্যাণে সব সময় কাজ করে চলেছে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

আজ সোমবার (৯ ডিসেম্বর) মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এ কথা বলেন।

সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। কিন্তু আমরা দেখেছি—এক কাপড়ে পালাইছেন। দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেননি। ঐক্যের কোনো বিকল্প নেই।’

আমান উল্লাহ আমান আরও বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি জনগণের কল্যাণে সব সময় কাজ করে চলেছে। তাই বিএনপিকে এবার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। স্বৈরাচার শেখ হাসিনাকে আর জনগণ দেখতে চায় না। কারণ শেখ হাসিনার সরকার জনগণের ভোট চুরি করে অধিকার বঞ্চিত করে জনগণকে জিম্মি করে রেখেছিল।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদের সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

মতবিনিময় সভায় মেহেরপুর জেলা বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com