শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

জেড ক্যাটাগরি কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থে ‘জেড ক্যাটাগরি’ সংক্রান্ত ইস্যুতে বিএসইসি’র উদ্যোগ ও প্রচেষ্টায় কনফিডেন্স সিমেন্ট পিএলসি ‘এ ক্যাটাগরি’তে উন্নীত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগামীতেও দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি’র এধরণের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

এ ধারাবাহিকতায়, বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টার ফলশ্রুতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত হয়েছে। বিএসইসি’র তড়িৎ পদক্ষেপ এবং আন্তরিক প্রচেষ্টার ফলেই উক্ত তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সের বিষয়টির কার্যকর সমাধান সম্ভব হয়েছে।

একইসাথে, নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধিমোতাবেক বিতরণ যেসকল কোম্পানি করবে না, সেসকল কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে বিএসইসি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, বিএসইসি কর্তৃক রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় আয়োজিত একটি সভায় জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি এর শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভাটিতে কনফিডেন্স সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। মূলত লভ্যাংশ বিতরণ জনিত নন- কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমেন্ট পিএলসিকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয় এবং উক্ত প্রসঙ্গেই আলোচনার জন্য কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছিল।

ইতোমধ্যে কনফিডেন্স সিমেন্ট পিএলসি সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে ও কমপ্লায়েন্স রিপোর্ট জমা দান সম্পন্ন করেছে; যার প্রেক্ষিতে রবিবার কনফিডেন্স সিমেন্ট পিএলসি’কে ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS