1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষ এমারেল্ড অয়েল

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৫ এএম
  • ৮৭ Time View

বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৬৬টির দর বেড়েছে, ১৭৮টির দর কমেছে, ৪০টির দর অপরিবর্তিত ছিল এবং ২৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৭.৮৩ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নিউলাইন ক্লোথিংসের ১৫.৪৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ১১.৩৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮.৩৯ শতাংশ, পদ্মা অয়েলের ৮.০২ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৭.২১ শতাংশ, এস্কয়ার নিটের ৬.৫৭ শতাংশ, সিকদার ইন্সুরেন্সের ৬.০৩ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.৮৬ শতাংশ শেয়ার দর কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com