1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩.৪৭ পিএম
  • ৪০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর এখন পুরোপুরিই শীত বিরাজ করছে। তাপমাত্রা কমে ঘন কুয়াশা বেড়ে শীত প্রতিদিনের বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে। এতে কাঁপছে জনজীবন। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৪ শতাংশ।

তিনি আরও জানান, জেলার আশপাশসহ দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেতুলিয়া (পঞ্চগড়)-১২.৩ , সৈয়দপুর : ১২.৫, রাজারহাট (কুড়িগ্রাম):১৪.৫  রংপুর: ১৫.০, বদলগাছি (নওগাঁ): ১২.০, চুয়াডাঙ্গা ১৩.৫, যশোর ১৪.৪ ও ঈশ্বরদীতে (পাবনা) ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এ জেলায় আগুন জ্বালিয়েও নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছেন অনেক শীতার্ত। শীতে জবুথবু হয়ে কাক ডাকা ভোরে অনেক শ্রমজীবীকেই ঘর থেকে বের হতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com