1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

জেমিনি সি ফুড বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১.০৬ এএম
  • ১১৪ Time View
gemini sea food

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আজ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু লভ্যাংশ প্রদানে বিএসইসি সম্মতি না পাওয়ায় রেকর্ড ডেট কার্যকর হবে না। সম্মতি পেলে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com