রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,স্ট্যান্ডার্ড সিরামিক,অরমিট,আরামিট সিমেন্ট,এসএস স্টিল,ভ্যানগার্ড এএমএল বিডি,একমি পেস্টিসাইডস,জেমিনি সি ফুড,কে অ্যান্ড কিউ,ফার্মা এইডস,আনোয়ার গ্যালভানাইজিং এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
সূত্র মতে, আগামী বৃহস্পতিবার কোম্পানগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। তবে রোববার স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।