1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৯ এএম
  • ৮১ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তাঁরা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় সৈয়দ আহমেদ তাঁর দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন। সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, জিয়াউর রহমানের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পরবর্তী সময়ে বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, বিগত সরকার ও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়। তাঁরা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

তিনি বলেন, পাকিস্তানের হাইকমিশনার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও (খালেদা জিয়া) তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com