1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.২৪ পিএম
  • ১১০ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি ভারতের সরকার ও দেশটির জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের প্রতি ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।’ এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ আশা প্রকাশ করেন। তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সহকারী হাইকমিশন প্রাঙ্গণে “হিন্দু সংঘর্ষ সমিতি” নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে, তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা সনদের সুস্পষ্ট বরখেলাপ। ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করছেন, তাঁদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।’

গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেন একদল বিক্ষোভকারী। তাঁরা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com