1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান তারেক রহমানের

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩.৫২ পিএম
  • ১০৩ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কোনো ধরনের উসকানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি আমার বাংলাদেশের জনগণকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং কোনো উসকানির শিকার না হওয়ার জন্য অনুরোধ করছি।’ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর এ আহ্বান জানালেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম ও থাকব। এদেশে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত।’ 

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে কিছু ভারতীয় মহল বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উসকানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ভুল তথ্যের এসব প্রচারণা বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে সর্বশেষ হামলা বিভ্রান্তিকর অপপ্রচারকেই তুলে ধরে, যা শুধু প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও বিভেদ সৃষ্টি করে।’  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিক অংশীদারদের অবশ্যই স্বীকার করতে হবে, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশ অস্থিতিশীল হলে, তা কোনো দেশের স্বার্থে আসবে না।’

তারেক রহমান আরও বলেন, ‘কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঠিক কী কারণে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কী ঘটছে এবং কেন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য, তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com