রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর, ক্লিয়ারিং হাউজেও পরিবর্তন সারাদেশে দোকানপাটের নতুন সময়সূচি ঘোষণা সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং TAP-এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু মাধবপুরে ঘর তুলতে বাধা, থানায় অভিযোগ ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬ দীর্ঘ বিরতির পর ইরানি তেল আমদানিতে ফিরল ভারত সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

আইসিবির ৩ হাজার কোটি টাকার সুদ ৪ শতাংশে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

সরকারি গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১০ শতাংশ সুদে তিন হাজার কোটি টাকা দেওয়া ঋণের সুদহার কমিয়ে ৪ শতাংশ হারে নির্ধারণ করা আইসিবি’র প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অনুমোদন দেওয়া তিন হাজার কোটি টাকার সুদ ৪ শতাংশ হারে নির্ধারণ করা আইসিবি’র প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র মতে, পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সরকারি গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবিকে ১০ শতাংশ সুদে তিন হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু ১০ শতাংশ সুদ উচ্চহার বলে অভিহিত করে আপত্তি জানিয়েছে আইসিবি। ঋণের সুদ ৪ শতাংশে নির্ধারণ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে গত ২৮ নভেম্বর চিঠি দিয়েছিল আইসিবি।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর চান দেশের শেয়ারবাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। সেজন্য তিনি ৪ শতাংশ সুদ নির্ধারণ করার প্রস্তাব আইসিবি’র অনুমোদন করেছেন।

এর আগে গত ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার জন্য সরকারি নিশ্চয়তা বা সভরেন গ্যারান্টি প্রদান করে। সেই সভরেন গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক তিন হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে।

এরপর ২৭ নভেম্বর (বুধবার) বাংলাদেশ ব্যাংক আইসিবিকে তিন হাজার টাকার ঋণের চিঠি প্রেরণ করে। চিঠিতে ঋণের সুদহার ধার্য্য করা হয় ১০ শতাংশ। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয় দেড় বছর।

কিন্তু চড়া সুদে দেড় বছরের জন্য ঋণ নিয়ে আইসিবির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করেছে সংস্থাটির চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তারা। এ জন্য তাঁরা সুদ কমানোর জন্য পরের দিন ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠায়।

আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, ওই ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি। এই টাকা তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে ব্যবহার করবে।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া তিন হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS