1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

নতুন ৪ সদস্য পেল আইডিআরএ

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯.৪১ এএম
  • ৬৮ Time View

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ দিয়ে আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করেছে।

যারা সদস্য পদে নিয়োগ পেয়েছেন, তারা হলেন ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ (লাইফ), মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক সদস্য (প্রশাসন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল (আইন) ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন চার সদস্যের চাকরি হবে চুক্তিভিত্তিক। তাদের মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর।  যোগদানের তারিখ থেকে এই সময়সীমা গণনা হবে। তবে তারা সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। আইডিআরএ’র সদস্য হিসেবে যোগ দেওয়া আগে অবশ্যই তাদেরকে অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক  ছিন্ন করতে হবে।

অন্তর্বর্তী সরকারের নির্দেশে চারজন সদস্য মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় গত ৭ নভেম্বর থেকে পদগুলো খালি ছিল। সেই চার সদস্যের মধ্যে দুজনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আরও সাত মাস পর। একজনের চুক্তি শেষ হতে বাকি ছিল দেড় বছর। আরেকজন যোগই দিয়েছিলেন গত জানুয়ারিতে, যাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। পদত্যাগকারী চারজন হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com