রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ১২ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS