রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ দর বেড়েছে সিএন্ডএ টেক্সটাইলসের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ Time View

 সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৩৮টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ।

আর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগণ সোয়েটারের ৯.৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৭৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৭০ শতাংশ, এম.এল. ডাইংয়ের ৯.৬৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯.৫২ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS