1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

মীর আক্তারের আইপিও এবং বন্ডের অর্থের ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি

  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯.০১ এএম
  • ৬৯ Time View

 পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের আইপিও’র অর্থ ব্যবহার নিয়ে তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) এবং জিরো-কুপন বন্ড ইস্যু করার মাধ্যমে সংগৃহীত ৩৩২ কোটি টাকা যথাযথভাবে ব্যবহার করেছে কি না, তা তদন্ত করতে একটি পরিদর্শন কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কোম্পানিটি আইপিও থেকে যে অর্থ সংগ্রহ করেছে, সেই টাকা আইন অনুযায়ী খরচ করেছে কি না, তা খতিয়ে দেখতে বিএসইসি ২৭ নভেম্বর গঠিত তিন সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন কে। কমিটির অন্য সদস্যদ্যের মধ্যে রয়েছে মো. শাহনৌস ও সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কোম্পানির একটি সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত একটি চিঠি তারা পেয়েছে। কমিশনের আদেশ অনুযায়ী পরিদর্শন দলটি সশারীরে পরিদর্শন করবেন এবং সরঞ্জাম পরীক্ষা করার পরিকল্পনা করেছে বলেও জানান।

এর আগে চলতি বছরের মার্চে একটি পরিদর্শন দল গঠন করেছিল কমিশন। তবে কমিশনের সিদ্ধান্তের কারণে আগের দলটি এগোতে পারেনি। নতুন কমিশন এখন পরিদর্শন আবার শুরু করার উদ্যোগ নিয়েছে।

২০২০ সালের নভেম্বরে, বিএসইসি কোম্পানিটিকে তার ব্যবসা সম্প্রসারণ, সরঞ্জাম ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয়। দরপত্রের পর মীর আক্তারের শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ৬০ টাকা। আইপিও তহবিলের অর্থ ১৮ মাসের মধ্যে ব্যবহার করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে অর্থ খরচ করতে পারেনি।গত বছরের সেপ্টেম্বরের মধ্যে তার আইপিও আয়ের ব্যবহার শেষ করেছে।

২০২২ সালের মার্চ মাসে কোম্পানিটিকে ঋণ পরিশোধ এবং মূলধনের ভিত্তি বাড়ানোর জন্য ২৪৯ কোটি ৯০ লাখ টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমতি দেয়। এর ইস্যু মূল্য ছিল ২০৭ কোটি ১৭ লাখ টাকা।

২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কোম্পানির একত্রিত রাজস্ব আগের বছরের একই সময়ে ৭৪.৮৩ কোটি টাকা থেকে ৫০ শতাংশ কমে ৩৭.৬৭ কোটি টাকা হয়েছে।

একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী একত্রিত নিট মুনাফা এক বছর আগের ৩.২১ কোটি টাকা থেকে ১২ শতাংশ কমে ২.৮২ কোটি টাকা হয়েছে। এর শেয়ার প্রতি একত্রীকৃত আয় দাঁড়িয়েছে ০.২৩ টাকা। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৫০.৩২ টাকা।

২০২৪ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল। একই বছরে রাজস্ব দাঁড়িয়েছে ২৬৮.৭৪ কোটি টাকা, যেখানে কর-পরবর্তী লাভের পরিমাণ ছিল ৩০.০৪ কোটি টাকা।

২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ছিলো ৪৮ দশমিক ৫৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের হাতে ৪ দশমিক ২৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছিলো ৪৭ দশমিক ১৬ শতাংশ শেয়ার ।

২০২২-২৩ অর্থবছরের কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মীর আক্তার হোসেন লিমিটেডের বর্তমানে ৯ হাজার ২৬৮ কোটি টাকার ৩৩টি প্রকল্প রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com