1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাউথ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২.৪৪ পিএম
  • ৮৭ Time View

দুর্নীতির মামলায় সাউথ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের প্রচেষ্টার কারণে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছিল।

এর মধ্যে ছিলেন লনওয়াবো সতসবে, সাবেক দুই টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতি। এবার তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে গ্রেপ্তার হওয়া তিন ক্রিকেটারের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাদের যে ধারায় অভিযুক্ত করা হয়েছে সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডসম্পর্কিত। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করেছে সাউথ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন।

এ প্রসঙ্গে ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

জানা গেছে, এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্ট ঘিরে। এদিকে তাদের ২০১৬ ও ২০১৭ সালের ফিক্সিং কান্ডের সাজা ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করা রয়েছে। এবার তাদের বিরুদ্ধে আবার নতুন করে অভিযোগ আনা হলো।

সতসবে প্রোটিয়াদের হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি–টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন। ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি আইসিসির সাবেক নাম্বার ওয়ান এই ওয়ানডে বোলার। তিনি ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com