1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ১০ কোম্পানি

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭.৩৮ এএম
  • ৮৬ Time View

প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৪.৮১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কর্মদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১.১১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা।স্টক ব্রোকারেজ

১০.৪৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.০৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৮.৯৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালসের ৭.৭৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ দর কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com