1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

এফএএস ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ২.১৭ পিএম
  • ৫৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪), ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪ – মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ৪ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছিল।

এছাড়াও, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪ – জুন’২৪) ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯ টাকা ৩০ পয়সা।

অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪ – সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে তা ৪ টাকা ৩৩ পয়সা লোকসান ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com