সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কে পাশে চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১ Time View

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সহায়তা চান। বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, বাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ ও আকার বাড়ানোর অনুরোধ জানানো হয় গর্ভনরের কাছে। ২০০ কোটি টাকার বিশেষ এই তহবিলের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। এ মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পাশাপাশি তহবিলের আকার বৃদ্ধির কথা বলা হয় বিএসইসির পক্ষ থেকে।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনার কারণে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন শুরু হলে তখন বাজারকে স্বাভাবিক করতে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা তহবিল গঠনের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি শেয়ারবাজারের এ বিনিয়োগকে ব্যাংকের নির্ধারিত বিনিয়োগ সীমার বাইরে রাখা হয়। এই সুযোগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ ছাড়া বহুজাতিক ও ভালো মৌল ভিত্তির কোম্পানি বাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে বিএসইসি। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যাতে ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারকেও বেছে নেয়, সেই ব্যবস্থা করার জন্য গভর্নরকে অনুরোধ জানান বিএসইসির চেয়ারম্যান। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্যাংকের পাশাপাশি একটি অংশ যাতে শেয়ারবাজারের মাধ্যমে সংগ্রহ করা হয়, সে জন্য আইনি কোনো বিধান করা যায় কি না, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS