1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে এমারেল্ড অয়েল

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৪.৫২ পিএম
  • ৮৩ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ২০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, ইন্ট্রাকো, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, কপারটেক, আফতাব অটো এবং সোনালী আঁশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com