দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ নভেম্বর) মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার এনআরবি ব্যাংক পিএলসির ১৪ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১২ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ফাইন ফুডস লিমিটেড।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, অগ্নি সিস্টেমস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply