1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
পাওনিয়ার বেজে আগুন, বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন রূপপুর প্রকল্পে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা ‘ই-পেমেন্ট ক্রেডিটে’ মিলবে সর্বোচ্চ ১০ হাজার টাকার ঋণ ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ভৈরবে ঝাল মুড়ি বিক্রির জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ, গ্রেপ্তার ৪ পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর এলাকায় নিজ জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের CMSME খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা সর্বজনীন পেনশন স্কিমের জন্য ডায়নামিক বাংলা কিউআর চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ফ্রেশ সুপার মার্ট লিমিটেড ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮.৪৭ এএম
  • ৯৩ Time View

অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি)  বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। 

আজ শনিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমিশন।

ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী ও অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে আলাদা প্রশ্নমালা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের জন্য নির্বাচিত প্রশ্নমালা যথাযথভাবে পূরণ করে ৭ ডিসেম্বরের মধ্যে মতামত দিতে কমিশন সকলকে অনুরোধ জানিয়েছে।

এছাড়া বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

কমিশনের ই-মেইলে ( bangladeshirc@gmail.cominfo@jrc.gov.bd)  অথবা কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) প্রস্তাব পাঠানো যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com