1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপস করবে না : মির্জা ফখরুল

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮.১২ পিএম
  • ৫০ Time View

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও আপস করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার যুবলীগ-ছাত্রলীগ আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালিয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও আপস করবে না।

জেলা বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা। সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব।

তারেক রহমান আরও বলেন, আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি দুই বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে বাকিরা চলমান রেখে সামনের দিকে এগিয়ে  নিয়ে যাবে। অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। অন্তর্বর্তী  সরকারও সংস্কারের কথা বলছে। দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে।

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্যসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্মেলনে অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসব। তাই সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে কানায় কানায় ভরে তোলে টাউন ফুটবল মাঠ। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

জেলা  বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক  জয়ন্ত কুমার কুণ্ডু, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমি, মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,  কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলি, মির্জা ফরিদুল ইসলাম শিপলুসহ বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।

দ্বিতীয় অধিবেশনে ৮০৮ কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। ইতোমধ্যে সভাপতি পদে মাহমুদ হাসান খান বাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com