1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

ডেঙ্গু জ্বরে আরও দুইজনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭.৪০ পিএম
  • ১০৮ Time View

ঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৩৮ জন মত্যুবরণ করেছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৮২৬ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৮ জন রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৮১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, বরিশাল বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৪ হাজার ৮২৬ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪৩৮ জনের মধ্যে ৫০ দশমিক ৯০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ১০ শতাংশ পুরুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com