বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কি না ঠিক করবে জনগণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কিনা তা দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে পাঠানো হবে  জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে। ছোট্ট একটি স্যাঁতস্যাঁতে কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল। তিনি অসুস্থ। তাকে সহসাই চিকিৎসার জন্য বিলেত পাঠানো হবে।

সেই সঙ্গে যারা দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি করেন তিনি।

এ সময় বিএনপি চেযারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকেই ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS