1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৯.১৫ পিএম
  • ৭১ Time View

সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজার সংশ্লিষ্ট তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ কোটি টাকার বেশি জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩২তম কমিশন সভায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকায় পুঁজিবাজারে মধ্যস্থতাকারী ব্রোকারেজ প্রতিষ্ঠান মর্ডাণ সিকিউরিটিজকে ১ লাখ এবং আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টর শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একইসঙ্গে ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিধি অনুযায়ী প্রভিশন না করায় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টর কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সর্তক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এদিকে শেয়ার বিক্রিতে আইন ভঙ্গের দায়ে আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, তুষার এলকে মিয়াকে আড়াই কোটি টাকা এবং অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com