1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

বিএনপি সরকারে এলে ২৪’র শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১২.২৮ পিএম
  • ৫৮ Time View

ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কতটুকু সহযোগিতা করতে পারব জানি না। তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব।

তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন। তাদের হুইল চেয়ারের দরকার হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পুঙ্গ তাদেরকে বিএনপি ক্ষমতা আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা করতে সমাজের সবাইকে এগিয়ে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com