1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি

  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১১.০৫ এএম
  • ৬৬ Time View

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোঁজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন কওে তিনি ক্ষান্ত হননি। মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাকে এ দেশের মানুষ কখনো ক্ষমা করবে না। 

তিনি বলেন, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এক সময় সন্ত্রাসী ও চরমপন্থিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। তখন জনগণকে সঙ্গে নিয়ে জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থি দমনে নির্মূলে করেছি। 

তিনি ডুমুরিয়া-ফুলতলা উপজেলার জলাবদ্ধতার চিত্র তুলে ধরে বলেন, আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এতো বড় সমস্যা অন্তর্বর্তীকালীন সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়।

এ সময় অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি।

জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন রিয়াদ। শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষকদলের সভাপতি কবির হোসেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com