1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২.৫৩ পিএম
  • ১২৪ Time View

রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) বিকেলে ব্যানার নিয়ে অল্পসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

নূর হোসেন দিবসে উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। অপরদিকে তাদের প্রতিহত করতে সকাল থেকেই পুরো গুলিস্তান এলাকা দখল করে রেখেছিল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীলা। এর মাঝে সারাদিন জিরো পয়েন্টের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন।

তবে ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই ব্যানার গুছিয়ে নিয়ে তারা সটকে পড়েন।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় তারা নূর হোসেন চত্বরে পৌঁছাতে পারেননি। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে এই ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com