1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

স্বৈরাচারী হাসিনা ও তাঁর দোসরদের এইদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৭.৫৬ পিএম
  • ২৫২ Time View

রূপগঞ্জ প্রতিনিধি ঃবিজেএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার প্রেতাত্বারা এদেশে আবারো ফিরে আসতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা ও তাঁর দোসরা এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না। রবিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার রূপসী এলাকায় জাতীয় সংসতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রায় ৩০ হাজার মানুষের সমাগমে র‌্যালীটি রূপসী হয়ে মুড়াপাড়াসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। 

এসময় কাজী মনিরুজ্জামান আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকা কালীন সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের প্রেতাত্বাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। রূপগঞ্জবাসীকে বলতে চাই আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি।এসয়ম র‍্যালীতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান,তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ,রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com