1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রিমান্ডে অসুস্থ পলককে হাসপাতালে ভর্তি

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১০.৪৮ এএম
  • ১১৪ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি নেওয়া হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি সাত দিনের রিমান্ডে ছিলেন। আজ রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এরমধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনি সাতদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এদিন যাত্রাবাড়ী থানার পৃথক একটি হত্যা মামলায় ফের তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com