1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

৩১ দফা নিয়ে বিএনপির নতুন কর্মসূচি

  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯.১২ পিএম
  • ১২২ Time View

রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করবে বিএনপি। আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করবে দলটি।

জানা গেছে, যুগপৎ আন্দোলনের বাইরে দ্বাদশ সংসদ নির্বাচন করা রাজনৈতিক দলগুলোকে এই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিশিষ্টজনরা অংশ নেবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি সেমিনারের বিষয়ে শুনেছি। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।

বিগত কিছুদিন ধরে এই ৩১ দফাকে লিফলেট আকারে বিলি ও দেয়াল লিখনের পাশাপাশি ভার্চুয়ালি ভিডিও কনটেন্ট আকারে প্রচার চালিয়ে আসছে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ-সংবলিত লিফলেট বিতরণ করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে এটি গ্রহণ করছেন।

নেতারা আরও বলেন, ৩১ দফার বর্তমান প্রচারকালে এবং পুনরায় আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী অনুষ্ঠিতব্য সেমিনার থেকে প্রাপ্ত মতামত কিংবা কোনো স্টেকহোল্ডার বা বিশেষজ্ঞ কারোর লিখিত মতামত পেলে সেটা নতুন করে এই রূপরেখায় সন্নিবেশিত করা হবে। কারণ, তারা ৩১ দফাকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে চান। প্রয়োজনে সময়ের আবর্তে এটি সংযোজন-বিয়োজন করা যাবে। যাতে এর বাইরে আর কোনো প্রস্তাবনা না থাকে।

৩১ দফার প্রচারণার গুরুত্ব তুলে ধরে দলটির নেতারা বলছেন, বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী কী করতে চায়, এর মধ্য দিয়ে সেটা যেমন জনগণের কাছে তুলে ধরা যাবে; ঠিক তেমনি আগামী নির্বাচনেরও একটি প্রাক-প্রস্তুতি নেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com