1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নির্বাচন নিয়ে ধূম্রজাল থেকে বিরত থাকতে হবে : মির্জা ফখরুল

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০.৩৪ এএম
  • ১০৬ Time View
mirza-fakhrul-islam-alamgir

ছাত্র-জনতার বিপ্লবের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। আজ এ সরকারের তিন মাস পূর্তি। নানা ঘটনাবহুল এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজ গণহত্যার বিচার শুরু করেছে। পুলিশসহ রাষ্ট্রের সংস্কার চলছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশনের সংস্কার কাজ করছেন। সরকারের সফলতা-ব্যর্থতা নিয়ে কথা বলেছেন দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 অবশ্যই বর্তমান সরকারের অর্জন আছে। কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে। সীমাহীন দুর্নীতি, লুটপাট ও গণহত্যার সঙ্গে যারা জড়িত, তাদের অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হচ্ছে। নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের দিকে যাচ্ছে তারা। অনেকগুলো কাজ করছে তারা। সবাই যদি এই সরকারকে সহযোগিতা করে, তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন দিতে পারবে। জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, তা পূরণে সক্ষম হবে।

এটা তো উনার দৃষ্টিভঙ্গি, উনি বলেছেন। আমরা কোনো মাস সময় বেঁধে দেইনি। এটা নিয়ে এত অস্থির হচ্ছেন কেন? এত অস্থির হওয়ার কিছু নেই। দেশের ইতিহাসে এতো বড় একটা বিপ্লব ঘটে গেল, দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। সব ধ্বংস করে দিয়ে গেছে। এগুলো স্বাভাবিক করতে একটু সময় তো লাগবেই।

 জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব। বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, তারা নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয়েছে।

 বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। জনগণের ভোটে বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে। ভবিষ্যতেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায়

জনগণকে ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই সামনে এদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com