শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নারী নিহত

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রেহেনা আক্তার রিমা(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রেহেনা টাঙ্গাইল গোপালপুর উপজেলার বেঙ্গুলা বাড়ি এলাকার মোজাফফর  আলীর ছেলে ফিরোজ মিয়ার স্ত্রী। ফিরোজ মিয়া ভৈরব একমি কোম্পানির এরিয়া ম্যানেজারের দায়িত্বে কর্মরত আছেন।

নিহতর স্বামী ফিরোজ মিয়া বলেন,  মোটরসাইকেল করে স্ত্রীকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে যাওয়ার পথে ভৈরব বাস বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারলে আমার স্ত্রী পড়ে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়।

ভৈরব হাইওয়ে থানার এস-আই বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রেহেনা আক্তার রিমাকে তার স্বামী বাসস্ট্যান্ড আসছিলেন। পিছন দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারান।মোটরসাইকেলে থাকা অপর আরোহী তার স্বামী রাস্তার এক পাশে পড়ে বেঁচে যায়। ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যায়।  এঘটনায় অভিযোগের ভিক্তিতে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়াচলমান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিও পুলিশের হেফাজতে রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS