1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নির্বাচনের দাবিতে এপ্রিলের মধ্যেই আন্দোলনে নামছে বিএনপি

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৯.৫১ এএম
  • ৭৯ Time View

অন্তর্বতী সরকারের মেয়াদ ৩ মাস পেরোলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ’- এর কোন ধরণের ঘোষণা না আসায় আশাহত হচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি বৈঠকে এসব দাবি করে সাড়া না পাওয়ায় দলটি কিছুটা সন্দেহও পোষণ করছে সরকারের প্রতি। তাই এবার নির্বাচন আদায়ে ও সরকারকে চাপে রাখতে আন্দোলন নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলীয় একাধিক সূত্র এমনটি নিশ্চিত করেছে।

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি অংশ নেন। দলের সর্বোচ্চ এ ফোরামে সিদ্ধান্ত হয়, আগামী দুই-তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইবেন। সেটি নাহলে মার্চ-এপ্রিলের দিকে নির্বাচনের দাবিতে কর্মসূচি শুরুর পরিকল্পনা দলটির। তবে দলের দুই-একজন সদস্য আরো একটু ধীরে চলা নীতিতে এগোনোর পক্ষেও মতামত দিয়েছে বলে জানা গেছে।

বিএনপির কয়েকজন নেতা জানান, সরকার প্রথমদিকে যেভাবে বিএনপির কথা শুনতো তা দিনেদিনে কম শোনার প্রবণতার দিকে যাচ্ছে, সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠনের আগেও বিএনপিকে জানায়নি। এছাড়া সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার কথায় মনে হচ্ছে, তারা বিএনপির বিপরীতে আরেকটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য নির্বাচনে কালক্ষেপণ করছেন।

গত কয়েক মাস বিএনপির কর্মসূচি বিশ্লেষণ করে দেখা যায়; এ সরকারের প্রথম মাসে বিএনপিকে যেমন নির্ভার মেজাজে দেখা গেছে- তা কিছুটা কম দেখা গেছে গত দুই মাসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুগপৎ আন্দোলনের জোট শরীকদের সাথে কিছুটা যোগাযোগ কমিয়ে দিলেও এখন আবার তা জোরদার করেছে, দফায় দফায় মিটিং করছে ছোট দলগুলোর সঙ্গে। ইতোমধ্যে ছোট দলের সিনিয়র নেতাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন আসনে বিএনপির পক্ষ থেকে আগাম মনোনয়ন দিয়ে সাথে রাখার আপ্রাণ চেষ্টা করছে।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাহ উদ্দিন আহমেদও সম্প্রতি জামায়াতে ইসলামির দলীয় কর্মসূচিতে গিয়ে দুই দলের একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। যদিও কিছুদিন আগেই উভয় দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে। এসব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে বিএনপি সবাইকে নিয়ে নির্বাচন আদায়ে মাঠে থাকতে চাইছে, এবং কোনমতেই জোটছুট হতে চাচ্ছে না এ পরিস্থিতিতে।

গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেন, “২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিরাজনীতিকরণে এবং মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা হয়েছিল।

সেই পথ অনুসরণ করার কথা চিন্তাও করা উচিত নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিকে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। আওয়ামী লীগ বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না,” বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা অপ্রত্যাশিত ও অযাচিত মন্তব্য করে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে অস্থির। ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। তার মতো কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করবেন তা আমরা আশা করি না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com