1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

জাতীয় পার্টির শনিবারের কর্মসূচি স্থগিত

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১১.১৬ পিএম
  • ১৫২ Time View

কাকরাইলে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি (জাপা) তাদের শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা হানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com