1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

৬০ হাজার ছাড়াল ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৪

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯.২৫ পিএম
  • ১৫৫ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৫৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন।

আজ বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২২১ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৩২ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৯৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

যারা মারা গেছেন, তাদের দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগ এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৬ হাজার ৫৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৬৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৫২ জন; আর ২০১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৫ হাজার ২৫৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৩১৭ জন। অক্টোবরের ৩০ দিনে ২৯ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com