1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮.৩৯ পিএম
  • ১৯৯ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা বিএনপির সঙ্গে কোনো জোট করিনি। আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না বরং গণঅধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার সময় বরিশাল নগরীর চৌমাথায় জমায়েত হওয়া নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নুরুল হক নুর। নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করছে। এ অবস্থায় আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি। তাই বিএনপি থেকে প্রেস রিলিজ দিয়ে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।

এ সময় বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিকঅধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিএনপি নেতা-কর্মীদের পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) নুরুল হক নুরকে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। নুরুল হকের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে। এই আসন থেকে তার নির্বাচন করার গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। এই চিঠি প্রকাশ পাওয়ার পর পটুয়াখালীতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com