বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ম্যাক পেপারের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৫ Time View

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ১ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২৩ টাকা ২১ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১টায় হাইব্রিড পদ্ধিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS