রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ওইমেক্স ইলেকট্রোডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৮ পয়সা আয় হয়েছে। আগের বছর ৮২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩ টাকা ৫২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১টায় হাইব্রিড পদ্ধিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS